Skip to content

আমাদের একাডেমি পরিচিতি

২০১৭ সাল থেকে হাটহাজারীতে ইসলামী মূল্যবোধ, শিক্ষার উৎকর্ষ, জ্ঞান ও চরিত্র গঠনের সমন্বয়ে সুষম শিক্ষাসেবা দিয়ে আসছি।

আমাদের লক্ষ্য

কুরআন ও সুন্নাহর আলোকে এমন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান, ইসলামী মূল্যবোধ ও উত্তম চরিত্রে সমৃদ্ধ হয়ে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে আত্মনিয়োগ করবে।

আমাদের উদ্দেশ্য

আন্তর্জাতিক মানের হিফজ, নূরানী, ইবতেদায়ী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের কুরআন-সুন্নাহর আদর্শে গড়ে তোলা এবং তাদের নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করা।

আমাদের মূল্যবোধ

আল্লাহভীতি, সততা, শৃঙ্খলা, আদব-আখলাক, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবসেবার চেতনায় শিক্ষার্থীদের গড়ে তোলা এবং আজীবন ইসলামী মূল্যবোধ অনুসরণে উদ্বুদ্ধ করা।

উপদেষ্টার বাণী

উপদেষ্টার পক্ষ থেকে

“শিক্ষা শুধু একাডেমিক উৎকর্ষ অর্জনের বিষয় নয়; এটি উত্তম চরিত্র, নৈতিকতা এবং ইসলামী মূল্যবোধ গড়ে তোলারও একটি প্রক্রিয়া। আল ঈমান ইসলামিক একাডেমিতে আমরা এমন শিক্ষার্থী গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা জ্ঞানী, শৃঙ্খলাবদ্ধ, মানবিক এবং সমাজের জন্য কল্যাণকর ভূমিকা রাখতে সক্ষম হবে। ভবিষ্যৎ প্রজন্ম গঠনে আমরা সকল অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করি।”

মাওলানা ইসমাঈল খান সাহেব
প্রধান উপদেষ্টা, আল ঈমান ইসলামিক একাডেমি সিনিয়র শিক্ষক, মেখল হামিউস সুন্নাহ মাদ্রাসা

পরিচালকের বাণী

পরিচালকের পক্ষ থেকে

“সু-শিক্ষা জাতির মেরুদণ্ড। বিশেষ করে ইসলাম ধর্মে জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুসলিম জাতি একসময় শিক্ষা, দীক্ষা, জ্ঞান-বিজ্ঞানে বিশ্ব দরবারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। কিন্তু সময়ের পরিবর্তনে আজ সেই অবস্থান অনেকটাই দুর্বল হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের প্রধান পথ হলো সঠিক শিক্ষা, নৈতিকতা ও সচেতনতা। এই লক্ষ্যেই আল ঈমান ইসলামিক একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়ে সৃজনশীল, নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা। অভিভাবকদের দায়িত্বশীল অংশগ্রহণ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় আমরা একটি যুগোপযোগী, মানসম্মত ও আদর্শ শিক্ষা-প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।।”

মুহাম্মদ ফখরুদ্দিন বাবর
প্রতিষ্ঠাতা পরিচালক

শিক্ষকমণ্ডলী

আমাদের শিক্ষকবৃন্দ

পূর্ণকালীন শিক্ষক এবং হাফেজ শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত।

B

মুহাম্মদ ফখরুদ্দিন বাবর

প্রতিষ্ঠাতা পরিচালক

এম.বি.এ.

A

মো: খুরশেদুল আলম

সিনিয়র শিক্ষক

বাংলাদেশ ও বিশ্বপরিচয়, গণিত ও সাধারণ জ্ঞান

H

মো: হোসাইন

সিনিয়র শিক্ষক

বাংলা, গণিত ও ইংরেজি

I

মো: জাকেরুল ইসলাম

সিনিয়র শিক্ষক

ইংরেজি, গণিত, আরবি ও বাংলা

S

মো: সাইফ

শিক্ষক

বাংলা ও ইংরেজি

H

মো: নাজমুল হক

শিক্ষক

আরবি, বাংলা ও গণিত

M

মো: সিরাজুল মুনির

শিক্ষক

বাংলা, ইংরেজি ও গণিত

H

মো: মারুফ হোসাইন

শিক্ষক

সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও বিজ্ঞান

N

মোছা: নাঈমা

শিক্ষিকা — বালিকা বিভাগ

আরবি, আকাইদ ফিকাহ

S

মোছা: শান্তা

শিক্ষিকা — বালিকা বিভাগ

বিজ্ঞান, ইংরেজি ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়

O

হাফেজ মাওলানা উসামা

হিফজ শিক্ষক

হিফজ বিভাগ

U

হাফেজ মাওলানা নাঈম উদ্দিন

হিফজ শিক্ষক

হিফজ বিভাগ

অভিভাবক

অভিভাবক তথ্য

স্কুল সময়

শনি – বৃহস্পতি, সকাল ৮টা – বিকাল ৪টা

উপস্থিতি নীতি

সাময়িক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম ৮০% উপস্থিতি আবশ্যক।

বেতন পরিশোধ

প্রতি মাসের ১০ তারিখের মধ্যে অফিসে অথবা মোবাইল ব্যাংকিং-এ বেতন পরিশোধযোগ্য।

অভিভাবক যোগাযোগ

প্রতি কর্মদিবস সকাল ৯টা–১২টা শ্রেণিশিক্ষকগণ অভিভাবকদের জন্য উপস্থিত থাকেন।